1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালের কেডিসি বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার - জাগ্রত খবর - jagrata Khobor
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সকাল ১০:২৬|

বরিশালের কেডিসি বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২১ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীর কেডিসি বস্তিতে অভিযান চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।মঙ্গলবার (৯ জুন) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. সগীর হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিত্বে কেডিসি বস্তি এলাকার জনৈক মাদক বিক্রেতা সাইদুল ইসলামকে আটকের জন্য অভিযান পরিচালনা করা হয়। অভিযানের আগেই সাইদুল ইসলাম পালিয়ে যায়। পরবর্তীতে তার বাসায় তল্লাশী চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. সগীর হোসেন আরও জানিয়েছেন, সাইদুল ইসলাম ও নিলুফা ইয়াসমিন নিলু যৌথভাবে এসব মাদকদ্রব্য আমদানি করেছিলো। এ ঘটনায় উভয়ের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া মাদক আমদানিকারকদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com