1. admin@jagratakhobor.com : admin-ferdous :
উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই ভবন নির্মাণের অভিযোগউজিরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর ঘরে গচ্ছিত ২লাখ টাকাঃ মাদক বিক্রির টাকা আখ্যা দিয়ে জব্দ করলো ডিবি উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই ভবন নির্মাণের অভিযোগউজিরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ বরিশালে এলপি গ্যাসের জন্য হাহাকার সারাদেশ অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৩ ডলার হস্তান্তরের আগেই খসে পড়ছে নির্মানাধীন প্রাইমারি স্কুলের পলেস্তারা বরিশালে বিএনপি নেতার নেতৃত্বে ২ সাংবাদিকের উপর হামলা মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে ভারত-পাকিস্তান-ইতালি-বাংলাদেশ

উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই ভবন নির্মাণের অভিযোগউজিরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়েছেন
উজিরপুর প্রতিনিধি::বরিশালের উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণের কাজ শুরুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার বামরাইল ইউনিয়নের ভরসকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র ও অভিযোগকারী পরিবারের দাবি, ভরসকাঠী গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের পরিবারের সঙ্গে নজরুল ইসলাম হাওলাদার, আলামিন ও রনির জমি বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ ঘটনায় বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা চলমান রয়েছে।অভিযোগকারীদের দাবি, মামলাধীন জমিতে কোনো পক্ষ যাতে নতুন ঘর বা স্থাপনা নির্মাণ করতে না পারে, সে বিষয়ে আদালত নিষেধাজ্ঞা জারি করেছেন। তবে ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে মঙ্গলবার সেখানে নির্মাণকাজ শুরু করা হয়। এতে বাধা দিতে গেলে তাদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তারাঅভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।উজিরপুর মডেল থানার এসআই আ. মান্নান বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নির্মাণকাজ শুরুর অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত সমাধানের জন্য ভুক্তভোগী পক্ষকে আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com