1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১২:৪৭|

ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৫৫ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক::ব্যবসায় লোকসান ও ঋণের চাপে জর্জরিত হয়ে বরিশালের গৌরনদীতে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। সোমবার সন্ধ্যায় বসত ঘরের পাশের আম গাছে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন রাজলক্ষ্মী মোমবাতি কেমিক্যালের মালিক মানিক চক্রবর্তী (৪৬)। তিনি গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের  শাওড়া গ্রামের মৃত জীবনকৃষ্ণ চক্রবর্তীর ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজলক্ষ্মী মোমবাতি কেমিক্যাল প্রতিষ্ঠানটি পরিচালনা করছিলেন মানিক চক্রবর্তী। সম্প্রতি ব্যবসায় বড় ধরনের লোকসানের কারণে তিনি বিপুল পরিমাণ ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েন। পাওনাদারদের চাপ ও আর্থিক সংকটে সম্প্রতি তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বসত ঘরের পাশের একটি গাছের সঙ্গে ফাঁস নেন।পরে পরিবারের লোকজন উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com