1. admin@jagratakhobor.com : admin-ferdous :
গৌরনদীতে চালকের ঘুমের ঘোরে উল্টে গেল লাশবাহী অ্যাম্বুলেন্স - জাগ্রত খবর - jagrata Khobor
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৩৩|

গৌরনদীতে চালকের ঘুমের ঘোরে উল্টে গেল লাশবাহী অ্যাম্বুলেন্স

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১১৫ বার পড়েছেন
জাগ্রত খবর নিউজ:: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাসষ্ট্যান্ড এলাকায় রোববার (২০ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে পাঁচজন আহত হয়েছে।খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা এবং হাইওয়ে থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন আহতদের বরাত দিয়ে জানিয়েছেন, ঢাকার শ্যামলী এলাকা থেকে পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়াগামী লাশবাহী অ্যাম্বুলেন্সটি মহাসড়কের পাশে উল্টে পরে। এতে লাশের সাথে থাকা তাদের পাঁচজন স্বজন আহত হন।তিনি আরও জানিয়েছেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতদের বরাত দিয়ে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার পূর্বে অ্যাম্বুলেন্স চালকের চোখে ঘুম ঘুম ছিলো। এসময় লাশের সাথে থাকা স্বজনরা তাকে নিরাপদস্থান দেখে গাড়টি পার্কিং করে রাখার জন্য বলেন। পাশাপাশি প্রয়োজনে পরেরদিন (সোমবার) সকালে যাওয়ার কথা বলেছেন। কিন্তু চালক লাশের স্বজনদের কথা না শুনেই ঘুম চোখে অ্যাম্বুলেন্সটি চালিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে দূর্ঘটনাস্থল অতিক্রমকালে বেপরোয়াগতিতে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সটি মহাসড়কের পাশে উল্টে পরে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com