1. admin@jagratakhobor.com : admin-ferdous :
গৌরনদীতে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:৪১|
শিরোনামঃ
ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ গৌরনদীতে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা যমুনা নদীর ভাঙনরোধে স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা শাখার নতুন কমিটি ঘোষণা পাকিস্তানে একের পর এক হামলা, এবার সেনা চেকপোস্টে নিহত ২৭

গৌরনদীতে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৯ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের গৌরনদী উপজেলায় চুরির চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। এর আগে তাকে ন্যাড়া করে দেওয়া হয়।সোমবার ভোরে উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ।আটক ইউসুফ হাওলাদার (২৫) বার্থী ইউনিয়নের বাগমারা গ্রামের বাসিন্দা।স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কটকস্থল গ্রামের আনোয়ার হোসেন তালুকদারের বাড়ি ফাঁকা থাকার সুযোগে ভোরে ইউসুফ ভবনের চিলেকোঠার দরজা ভেঙে ভেতরে ঢোকেন। পরে তিনি ঘরের আলমারি খুলে সেখানে রাখা জিনিসপত্র তছনছ করতে থাকেন। এ সময় পাশের বাড়ির লোকজন বিষয়টি টের পান। তারা বাড়ির কাছে গিয়ে চুরির ঘটনা বুঝতে পেরে স্থানীয়দের জড়ো করেন। পরে ইউসুফকে আটকের পর তাকে ন্যাড়া করে দেওয়া হয়।গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় বাড়ির মালিক চুরির চেষ্টার অভিযোগে মামলা করেছেন। ওই মামলায় ইউসুফকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com