1. admin@jagratakhobor.com : admin-ferdous :
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা - জাগ্রত খবর - jagrata Khobor
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ৭:৫৪|
শিরোনামঃ
বরিশালে বাস টার্মিনালে টোকেনের নামে চাঁদাবাজি, আটক ২ চরফ্যাশনে ছোট ভাইকে জিম্মি করে অলিখিত ষ্ট্যাম্পে সাক্ষর নিয়েছে বড় ভাইগন,আদালতে মামলা!  মির্জাগঞ্জে বিরোধ মেটাতে গিয়ে শিশু-নারীদের পেটালো বিএনপি নেতা বরিশালে পুলিশের রেশনের চাল বিক্রির সময় গাড়ি আটকে দিল জনতা যুদ্ধ পুঁজি করে সক্রিয় সিন্ডিকেট সংসদের কেনাকাটায় হরিলুট তেল নিয়ে তেলেসমাতি ► পাম্পের বাইরে বিক্রি হচ্ছে লাইনের সিরিয়াল ► অনলাইন ও খোলাবাজারে অকটেন ২৫০ থেকে ৩০০ টাকা ► চলছে পাচার পিরোজপুরে নিজের বাল্যবিবাহ ঠেকাতে থানায় এসএসসি পরীক্ষার্থী পাথরঘাটায় জমির বিরোধে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭ ইসরালই-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে অস্ত্র হাতে ইরানি নারীরা

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়েছেন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি::চাঁপাইনবাবগঞ্জের নয়ালাভাঙ্গায় ধারালো অস্ত্র দিয়ে বিএনপি কর্মী নয়ন আলীকে (২৮) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুর গ্রামে। নিহত নয়ন আলী জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মিরাটলী বাবুপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরাটুলী বাবুপুরে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র নিয়ে নয়ন আলীর ওপর হামলা চালায়। এসময় তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে আড়াই’শ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।রাত ৮টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।অতিরিক্ত পুলিশ সুপার এন এম ওয়াসিম ফিরোজ নয়ন আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে স্থানীয়রা জানান, নিহত নয়ন আলী বিএনপি কর্মী এবং শিবগঞ্জ উপজেলা বিএনপি’র একাংশের সভাপতি আশরাফুল হক ওরফে আশরাফ চেয়ারম্যানের অনুসারী।এব্যাপারে শিবগঞ্জ থানার ওসি হুমায়ন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com