1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ঢাকায় আজ যেসব রাজনীতি দলীয় কর্মসূচি রয়েছে - জাগ্রত খবর - jagrata Khobor
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৪:৪৭|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

ঢাকায় আজ যেসব রাজনীতি দলীয় কর্মসূচি রয়েছে

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার পড়েছেন
জাগ্রত নিউজ::রাজধানী ঢাকাতে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। শুক্রবার (২৪ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।বিএনপির কর্মসূচি বিকাল ৩টা : বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ক্ষুদ্র জাতিগোষ্ঠী আয়োজিত ‘ঢাকা ওয়ানগালা উদযাপন-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকাল ৪টা ৩০ মিনিট: রবীন্দ্র সরোবর এরিয়ায় ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধন করবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মসূচি দুপুর ২টা ৩০ মিনিট: কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা সমাবেশ শুরু হবে। সমাবেশের পর ঢাকার রাজপথে গণমিছিল অনুষ্ঠিত হবে। পার্টির দশ সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকেরা এই সমাবেশ ও গণমিছিলে অংশগ্রহণ করবেন বলে প্রত্যাশা তাদের। সমাবেশে সভাপতিত্ব করবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।জামায়াতের কর্মসূচি বিকাল ৩টা : ঢাকা-১১ আসনের রামপুরা থানার উদ্যোগে গণ সমাবেশ করবে জামায়াত। রামপুরা একরামুন্নেসা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি মাওলানা এ টি এম মাসুম।এনসিপির কর্মসূচি বিকাল ৫টা ৩০ মিনিট : শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) এবং ঢাকা জেলার সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com