1. admin@jagratakhobor.com : admin-ferdous :
দৌলতখানে শাশুড়ি বকাঝকা করায় নিজেকে শেষ করে দিলেন প্রবাসীর স্ত্রী - জাগ্রত খবর - jagrata Khobor
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৩:১৩|
শিরোনামঃ
মীরগঞ্জে আরিয়াল খাঁ নদীর ভাঙনরোধে জিওব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার : তথ্যমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাহেবের হাটে হাতুরে ডাক্তারের ফের ভূল চিকিৎসায় বৃদ্ধ মূত্যুর পথে সাহেবের হাটে ফের হাতুরে ডাক্তারের ভূল চিকিৎসায় মূত্যুর পথে নারী বরিশাল মেহেন্দিগঞ্জের তালুকদা চরে বিধবা নারীর রোপিত গাছ জোরপুর্ব ক কেটে নেয়ার অভিযোগ হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু

দৌলতখানে শাশুড়ি বকাঝকা করায় নিজেকে শেষ করে দিলেন প্রবাসীর স্ত্রী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪৫ বার পড়েছেন
ভোলা প্রতিনিধি:: ভোলার দৌলতখানে রিজভী বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) বিকেল ৫টায় উপজেলার চরপাতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নলগোড়া এলাকার মাতব্বর বাড়িতে এ ঘটনা ঘটে।মৃত রিজভী ওই বাড়ির ওমান প্রবাসী সুমন মিয়ার স্ত্রী এবং একই উপজেলার চর খলিফা ইউনিয়নের কলাকোপা গ্রামের মো. সালাউদ্দিন মিয়ার মেয়ে।জানা গেছে, গেল ১ বছর আগে ওই বাড়ির ওমান প্রবাসী সুমনের সঙ্গে মোবাইল ফোনে পারিবারিভাবে রিজভীর বিয়ে হয়। এরপর তিনি শশুড় বাড়িতে যান। সেখানে থেকে তিনি পড়াশোনা করেন। সম্প্রতি তাঁর অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশ গ্রহনের কথা ছিল। কিন্তু তাতে শাশুড়ি রাজি ছিলেন না। পরে আজ সকালে এ বিষয় নিয়ে শাশুড়ির সঙ্গে রিজভীর ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে তিনি অভিমান করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।অভিযোগ রয়েছে, গেল কয়েকদিন ধরে পড়াশোনাসহ বিভিন্ন বিষয়ে শাশুড়ির সঙ্গে তাঁর পারিবারিক বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, পরীক্ষায় অংশ গ্রহনে বাধা দেওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন রিজভী। যাঁর কারনে তিনি আত্মহত্যা করেছেন।এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম। মৃতের বাবা-মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠছে আশ-পাশের পরিবেশ।এ বিষয়ে দৌলতখান থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দাস বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ তদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com