1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নরসিংদীতে ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা - জাগ্রত খবর - jagrata Khobor
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ১০:৪০|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

নরসিংদীতে ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়েছেন

নরসিংদী প্রতিনিধি::নরসিংদীর রায়পুরায় প্রাণতোষ কর্মকার (৪২) নামে এক জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত প্রাণতোষ কর্মকার দিঘলিয়াকান্দি গ্রামের সাধন সরকারের ছেলে এবং স্থানীয় নতুন বাজারের জুয়েলারি ব্যবসায়ী।নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার ঘটনাটি নিশ্চিত করে জানান, কে বা কারা এবং কোন উদ্দেশ্যে প্রাণতোষকে হত্যা করেছে তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। তদন্তের পর হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে কয়েকজন মুখোশধারী ব্যক্তি দোকান ও লেনদেনের কথা বলে প্রাণতোষকে বাড়ি থেকে বাইরে ডাকেন। পরিবারের সদস্যরা সন্দেহ প্রকাশ করে বাইরে যেতে নিষেধ করলেও দুর্বৃত্তরা কৌশলে তাকে বিদ্যালয় মাঠে নিয়ে যায়। কিছুক্ষণ পরই তাকে লক্ষ্য করে বুকে গুলি করে পালিয়ে যায়।গুরুতর আহত অবস্থায় স্বজনরা প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com