1. admin@jagratakhobor.com : admin-ferdous :
স্ত্রী-মেয়েসহ সাবেক মন্ত্রী নানকের ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ - জাগ্রত খবর - jagrata Khobor
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৩:০৪|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

স্ত্রী-মেয়েসহ সাবেক মন্ত্রী নানকের ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী ও মেয়ের নামে থাকা ৫৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মনিরুজ্জামান আবেদনে বলা হয়েছে, এসব হিসাবে মোট ২ কোটি ৮৯ লাখ টাকা রয়েছে।ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শিহাবুল ইসলাম আজ (সোমবার) দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।আদালতে দাখিলকৃত আবেদনে উল্লেখ করা হয়েছে, নানক নিজের নামে, স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও মেয়ে এস আমরীন রাখীর নামে এবং তার স্ত্রীর ব্যবসা প্রতিষ্ঠান এমএস ডন অ্যাডভারটাইজিংয়ের বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনক ৩২ কোটি ১৮ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন।দুদক বলেছে, অনুসন্ধানে পাওয়া রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, নানকের স্ত্রী, মেয়ে, স্ত্রীর প্রতিষ্ঠানসহ নিজ নামে থাকা চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, এফডিআরসহ বিভিন্ন হিসাবের অর্থ বেহাত করার চেষ্টা চলছে। ফলে অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব দ্রুত অবরুদ্ধ করতে হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com