1. admin@jagratakhobor.com : admin-ferdous :
অবৈধ স্টাফ ছাটাইয়ের দাবিতে বরিশালে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

অবৈধ স্টাফ ছাটাইয়ের দাবিতে বরিশালে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম বরিশালের উদ্যোগে দখলদার এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত ১১ হাজার কর্মকর্তা কর্মচারীকে অনতিবিলম্বে ছাটাইয়ের দাবিতে বিক্ষোভ ও মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় নগরীর সদররোড টাউন হল সম্মূখে এই কর্মসূচীতে অংশ নেন প্রায় শতাধিক গ্রাহক।বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন গ্রাহক ফোরামের নেতা মোঃ আব্দুল রাজ্জাক। বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের নেতা মাহমুদুল হাসান কামাল, মোঃ মাহাদী হোসাইন, আব্দুর রহীম, মোঃ সালেহ উদ্দীন, মাওলানা সাহাদাত হোসেন, মীর মাহবুবুর রহমান, আব্দুল হাই, মোঃ ইব্রাহীম সহ আরো অনেকে।বক্তারা বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের অবৈধ দখলদার এস আলম গ্রুপ বিনা নিয়োগ পরীক্ষায় ১১ হাজার কর্মী নিয়োগ দিয়েছে। যাদের কোন যোগ্যতা নেই। তাদেরকে পুনরায় নিয়োগ দেওয়া যাবে না এবং তাদের নিয়োগ বাতিল করতে হবে। অনতিবিলম্বে এসব ফ্যাসিস্টের দোসরদের ইসলামী ব্যাংক থেকে বিতাড়িত করে প্রতিষ্ঠানকে কলুসমুক্ত করতে হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com