1. admin@jagratakhobor.com : admin-ferdous :
দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, আটক ১ বরিশালের ৩০ খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে ৭৩০ কোটি টাকার প্রকল্প কাজিরহাটে কোচিং সেন্টারের কাঠের পাঠাতন ভেঙ্গে ৫০ শিক্ষার্থী নিচে পড়ে গেলে ও গুরুতর আহত ৩ শিক্ষার্থী ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ২০৩০ সালের মধ্যে এক কোটি চশমা বিতরণ করবে সরকার শিল্প পুলিশ প্রধানসহ শীর্ষ পর্যায়ে রদবদল শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদ::দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার কদমতলা কলেজে বহিরাগতদের হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে কলেজের ক্লাস চলাকালীন এ হামলার ঘটনা ঘটে। এতে কলেজের ছাত্রাবাসের দুই শিক্ষার্থী দ্বীন ইসলাম ও গোলাম মোরশেদ আহত হয়েছেন।

আহত শিক্ষার্থীরা জানান, কলেজের এক ছাত্রীকে ইভটিজিং করার প্রতিবাদ করায় কলেজ চলাকালীন তাদের ওপর হামলা চালানো হয়। তাদের অভিযোগ, কলেজের শিক্ষার্থী লিয়াম ও মারুফের নেতৃত্বে বহিরাগত ফোরকান, নাদিম, তানভীরসহ ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় তারা আহত হন। বর্তমানে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানান।

কলেজের অধ্যক্ষ রেহেনা আক্তার জানান, কলেজ চলাকালীন ২০ থেকে ২৫ জন বহিরাগত দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com