1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আগস্ট ঘিরে সবাইকে সতর্ক থাকতে হবে : রিজভী - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
কাজিরহাটে কোচিং সেন্টারের কাঠের পাঠাতন ভেঙ্গে ৫০ শিক্ষার্থী নিচে পড়ে গেলে ও গুরুতর আহত ৩ শিক্ষার্থী ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ২০৩০ সালের মধ্যে এক কোটি চশমা বিতরণ করবে সরকার শিল্প পুলিশ প্রধানসহ শীর্ষ পর্যায়ে রদবদল শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের ভোলা নদীতে অসংখ্য বেআইনী পচা মা ইলিশ ঝাটকা ইলিশ নিধন  বরিশাল কাজিরহাটে বসত ঘর চুরি নগদ টাকা ও স্বর্ণ অলংকার ভাসানচর হাফিজিয়া মাদ্রাসা থেকে ৫ বছরের নাবালক ভিকটিম কে উদ্ধার করল পুলিশ উজিরপুরে ইউপি সদস্যের বাসায় দুর্ধর্ষ চুরি গলাচিপা ও রাঙ্গাবালী বাসিন্দাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

আগস্ট ঘিরে সবাইকে সতর্ক থাকতে হবে : রিজভী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১১৪ বার পড়েছেন
জাগ্রত খবর::আগস্ট মাস ঘিরে নানা আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আগস্টে সবাইকে সতর্ক থাকতে হবে। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময় বিভিন্নভাবে যারা ঘাতকের ভূমিকা পালন করেছিল তারা ভেতরে ভেতরে আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তারা এই মাসে নানা ধরনের নাশকতার সঙ্গে যুক্ত হতে পারে।বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে এ আশঙ্কা করেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে এ দোয়া মাহফিল হয়।দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় রিজভী বলেন, দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে; কিন্তু গণতন্ত্র কোথাও পরিলক্ষিত হয়নি। বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে বটে; কিন্তু বিভিন্নভাবে যারা ঘাতকের ভূমিকা পালন করেছে তারা ভেতরে ভেতরে আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তারা আগস্ট মাসব্যাপী নানা ধরনের নাশকতার সঙ্গে যুক্ত হতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তেমন তথ্য পেয়েছে। তাই এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com