1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশাল শিক্ষা বোর্ডের সেকশন অফিসার ফরিদ আহমেদের বিরুদ্ধে অপ-প্রচার, প্রতিবাদ! বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে নৈরাজ্য ! সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালো ছাত্রদল নেতা, আটক-১ দালালদের চক্করে কুয়াকাটা ইস্তানবুল রিসোর্ট, অনুমোদন না থাকায় কাজ বন্ধ আমতলীতে পুলশের বিশেষ অভিযান অব্যাহত তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত বঙ্গোপসাগরে সৃষ্ট অর্ণব ভারতে ভারি বৃষ্টিপাত গৌরনদীতে না*শ*ক*তা*র পরিকল্পনার অভিযোগে ৭ জন গ্রেপ্তার ক্র*স*ফা*য়া*র নিয়ে আইজিপির বক্তব্যে সরকার বিব্রত: রিজভী মুক্তিযোদ্ধার দাফনে বাধা, এবার আর ক্ষমা নয়- সোহেল রানা বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান

ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::ধর্মীয় পরিচয় যা-ই হোক, বাংলাদেশের প্রতিটি নাগরিকের রাষ্ট্রে সমান অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, কোনো বৈষম্য ছাড়াই সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবেন।শুক্রবার রাজধানীর রমনা কালীমন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, হাজার বছর ধরে এ ভূখণ্ডের মানুষ পরস্পরের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করে আসছে। উৎসব সব ভেদরেখা ও বিভাজন দূর করে মানুষকে একত্র করে এবং একই ভিত্তির ওপর দাঁড়ানোর শক্তি জোগায়।তিনি বলেন, বিএনপি গত এক মাস ধরে সারা দেশে দলের নেতা-কর্মীদের প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য দলের নেতা-কর্মীরা সতর্ক রয়েছেন।সরকারের নিরাপত্তাব্যবস্থার কথা উল্লেখ করে রিজভী বলেন, এবার দুর্গাপূজার নিরাপত্তায় দুই লাখ ১২ হাজারের বেশি আনসার ও ভিডিপি সদস্য নিয়োগ করা হয়েছে। আগের উৎসবগুলোর তুলনায় এবার এ সংখ্যা বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও প্রতিটি পূজামণ্ডপে সতর্ক দৃষ্টি রাখছেন। দলের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ উৎসব সফল করতে কাজ করছেন।রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজার ছুটি একদিন বাড়িয়েছেন। ফলে এবার পাঁচদিন ছুটি ভোগ করতে পারছেন হিন্দু ধর্মাবলম্বীরা। প্রতিটি মন্দিরের জন্য চাল বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে।তিনি আরও বলেন, এখন থেকে প্রতিটি মন্দির সরকারের পক্ষ থেকে প্রতি মাসে আট হাজার টাকা বরাদ্দ পাবে। হিন্দু কল্যাণ ট্রাস্টের বরাদ্দ চার কোটি টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে। এ ছাড়া পুরোহিত ও সেবায়তদের উৎসব ভাতার সঙ্গে আরও তিন হাজার টাকা যুক্ত করা হচ্ছে।রিজভী বলেন, ধর্মীয় পরিচয় আলাদা হতে পারে, কিন্তু এ দেশের মানুষ হিসেবে সবাই রাষ্ট্রের নাগরিক। মুসলমান, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ—সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে। অন্তর্ভুক্তিমূলক এই চিন্তা নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ও বিএনপি কাজ করছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com