মাঝ আকাশে দুই পাইলটের হাতাহাতিঃ ১৭ হাজার ফুট নিচে নামল বিমান
প্রতিনিধির নাম
প্রকাশিত সময়
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
১২
বার পড়েছেন
জাগ্রত নিউজ::দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানের ককপিটে দুই পাইলটের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় থাকা বিমানটি মাত্র দুই মিনিটের মধ্যে প্রায় ১৭ হাজার ফুট নিচে নেমে যায়। জরুরি বার্তা পাঠানোর পর বিমানটি ছিনতাই হয়েছে—এমন আতঙ্ক ছড়িয়ে পড়ে।বুধবার (৩০ সেপ্টেম্বর) দুবাই থেকে তেল আবিব যাওয়ার পথে এ ঘটনা ঘটে।সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, দুবাই থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোলে একটি জরুরি বার্তা পাঠানো হয়।ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, তখন বিমানটি প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় অবস্থান করছিল। এর পরের দুই মিনিটে বিমানটির উচ্চতা কমে প্রায় ১৭ হাজার ফুটে নেমে আসে।এ সময় ককপিটে দুই পাইলটের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিমান থেকে জরুরি বার্তা পাঠানো এবং দ্রুত উচ্চতা কমে যাওয়ায় এটি ছিনতাই হয়েছে বলে বিভ্রান্তি তৈরি হয়। পরে ইসরায়েলি কর্তৃপক্ষ বিমান ছিনতাইয়ের খবরটি অস্বীকার করে।ঘটনার সময় জর্ডানের আকাশসীমায় থাকা বিমানটি হঠাৎ গতিপথ পরিবর্তন করে। পরে সৌদি আরবের তাবুক আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটিতে প্রায় ১৮০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।এদিকে বিমান ছিনতাইয়ের খবর ছড়িয়ে পড়ার পর ইসরায়েলি বিমানবাহিনীর কয়েকটি যুদ্ধবিমান সেটির নিরাপত্তায় এগিয়ে যায়। পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও জরুরি বৈঠক ডাকেন।তবে শেষ পর্যন্ত কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। বিমানটি নিরাপদে সৌদি আরবের তাবুক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।