1. admin@jagratakhobor.com : admin-ferdous :
সাংবাদিকদের হুমকি দিলেন হাসনাত আব্দুল্লাহ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
মাঝ আকাশে দুই পাইলটের হাতাহাতিঃ ১৭ হাজার ফুট নিচে নামল বিমান বরগুনার আমতলীতে ১৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড আবেদন এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর ঘরে গচ্ছিত ২লাখ টাকাঃ মাদক বিক্রির টাকা আখ্যা দিয়ে জব্দ করলো ডিবি উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই ভবন নির্মাণের অভিযোগউজিরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ বরিশালে এলপি গ্যাসের জন্য হাহাকার সারাদেশ অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৩ ডলার

সাংবাদিকদের হুমকি দিলেন হাসনাত আব্দুল্লাহ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৫৫২ বার পড়েছেন

জাগ্রত খবর::সাংবাদিকদের উদ্দেশে হুমকি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ। রবিবার (৬ জুলাই) রাত ৮টার দিকে রাজশাহী নগরীর রেলগেট এলাকা থেকে শুরু হয়ে জিরো পয়েন্টে গিয়ে শেষ হওয়া এনসিপির পদযাত্রায় অংশ নিয়ে তিনি এই হুমকি দেন। পদযাত্রা শেষে জিরো পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে তিনি বক্তৃতা করেন।
বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘খুনি হাসিনার পক্ষে বসুন্ধরার মিডিয়া যে ভূমিকা পালন করেছে, আমরা তা ভুলে যাইনি। বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবারও নগ্নভাবে অপরাধের বৈধতা দিতে মাঠে নেমেছেন। তারা আরেকটি এক-এগারো ঘটানোর ষড়যন্ত্র করছেন। জনগণ তা কখনো বরদাশত করবে না।’
তিনি আরো বলেন, ‘দেশের মানুষের ভোটাধিকার ও ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে জুলাই আন্দোলন অব্যাহত থাকবে। জনগণকে সঙ্গে নিয়ে এই আন্দোলন চূড়ান্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত চলবে।সমাবেশে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com