1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন - জাগ্রত খবর - jagrata Khobor
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| দুপুর ১২:১৯|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বুধবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন সহকারী শিক্ষকরা। লাগাতার কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের পর এবার তিন দফা দাবি বাস্তবায়নের জন্য তারা তালাবদ্ধ কর্মসূচিতে যাচ্ছেন। একইসঙ্গে উপজেলা ও থানা শিক্ষা অফিসের সামনে অবস্থান নেবেন শিক্ষকরা।মঙ্গলবার বিকালে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতারা আন্দোলনের নতুন ধাপ ঘোষণা করেন। তাদের অভিযোগ, অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তিন দফা দাবি বাস্তবায়নে ২২ দিনেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। তাই বাধ্য হয়েই আরও কঠোর অবস্থানে যেতে হচ্ছে।সংগঠনটির তিন দফা দাবি হলো সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।শিক্ষক নেতাদের দাবি, এই তিন দফা বাস্তবায়ন না হলে দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় স্থবিরতা আরও বাড়বে। তারা দ্রুত সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com