1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আলেম সমাজ বিএনপির কাছে নিরাপদ : শামা ওবায়েদ - জাগ্রত খবর - jagrata Khobor
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:৪১|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

আলেম সমাজ বিএনপির কাছে নিরাপদ : শামা ওবায়েদ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১৩৮ বার পড়েছেন
জাগ্রত নিউজ::ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আলেম সমাজ বিএনপির কাছে নিরাপদ, ধানের শীষের কাছে নিরাপদ।শনিবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজারে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।শামা ওবায়েদ বলেন, বিএনপির কেউ যদি চাঁদাবাজি, ধান্দাবাজি বা টেন্ডারবাজি করে তাকে সরাসরি পুলিশে ধরিয়ে দেবেন। দলকে কলঙ্কিত করার কোনো সুযোগ দেওয়া হবে না। সালথার মাটিতে দুর্নীতি ও মাদককে না বলতে হবে। বিএনপি ও ধানের শীষের নামে আমি বদনাম হতে দেব না।নিজ নির্বাচনী আসনের ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আমার মৃত্যু পর্যন্ত আমি আপনাদের পাশে আছি। বাবা কে এম ওবায়দুর রহমানের মৃত্যুর পর থেকে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। হয়তো সবকিছু করতে পারিনি। কিন্তু কাউকে ক্ষতি করিনি। সালথা-নগরকান্দার সকল মসজিদ-মাদরাসা ও আলেম সমাজের পাশে আমার বাবা আজীবন ছিলেন।তিনি বলেন, এমন কোনো মসজিদ-মাদরাসা নেই যেখানে আমার বাবা সহযোগিতা করেননি। আলেম সমাজ বিএনপির কাছে নিরাপদ, ধানের শীষের কাছে নিরাপদ। বিএনপি সরকার গঠন করলে মসজিদের ইমাম ও মাদরাসার দায়িত্বশীলরা সরকারি ভাতা পাবেন, যা আগে কোনো সরকার দেয়নি।বিএনপির এই নেত্রী বলেন, একা একা উন্নয়ন সম্ভব নয়। সবাইকে সঙ্গে নিয়ে এগোতে হবে। সালথায় শিশুদের খেলাধুলার একটি সুন্দর মাঠের ব্যবস্থা করা হবে। যাতে ছোট ছোট শিশুরা খেলাধুলা করতে পারে এবং খেলাধুলার মাধ্যমে নিজেদের মেধা বিকাশ করতে পারে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com