1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ইলিশ ধরায় নিষেধাজ্ঞা : বরগুনায় ১৬ বরফ কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন - জাগ্রত খবর - jagrata Khobor
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৬:১৮|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা : বরগুনায় ১৬ বরফ কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১০০ বার পড়েছেন
বরগুনা প্রতিনিধি:: সাগরে মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা কার্যকর করতে বরগুনার পাথরঘাটা উপজেলায় ১৬টি বরফ কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে মৎস্য বিভাগ। এসময় বরফ ভর্তি করে সাগরে যাওয়ার প্রস্তুতি নেওয়া একটি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়েছে।শনিবার (৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পাথরঘাটা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক।উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর সূত্র জানায়, অনেক অসাধু জেলে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরফবোঝাই করে সাগরে মাছ ধরতে যান। এমন আশঙ্কা থেকে শুক্রবার রাতে পাথরঘাটার বিভিন্ন এলাকায় থাকা ১৬টি বরফ কলের (পল্লি বিদ্যুতের আওতাধীন) বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ২৪ অক্টোবর রাতে পুনরায় এসব সংযোগ চালু করা হবে। এর আগে শুক্রবার রাতে দুলাল কোম্পানির মালিকানাধীন এফবি জাহানারা নামের একটি ট্রলারে বরফ ভর্তি করে সাগরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার গোপন তথ্য পায় মৎস্য বিভাগ। পরে ঘটনাস্থলে গিয়ে ট্রলারটি জব্দ করে সেখানে থাকা বরফ নষ্ট করে দেয়।এ বিষয়ে পাথরঘাটা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বরফসহ একটি ট্রলারকে জব্দ করে বরফ নষ্ট করেছেন মৎস্য বিভাগ। পরে তারা ট্রলারটি আমাদের জিম্মায় দিয়েছেন। আমরা ইতোমধ্যে সব মালিকদের সাবধান করেছি। এছাড়াও নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে আমাদের সর্বোচ্চ সহযোগিতা প্রশাসনের প্রতি রয়েছে।পাথরঘাটার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক বলেন, নিষেধাজ্ঞা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক ব্যবস্থা নিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের সহযোগিতায় ১৬টি বরফ কলের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com