1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ইসলামী অডিও-ভিডিও নির্মাণে নতুন দিগন্ত উন্মোচন - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১০:০৭|

ইসলামী অডিও-ভিডিও নির্মাণে নতুন দিগন্ত উন্মোচন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৫৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক::বাকেরগঞ্জে যাত্রা শুরু করলো ‘স্টুডিও বারাকাহ’বাকেরগঞ্জ, বরিশাল: ইসলামিক অডিও এবং ভিডিও নির্মাণের বিশেষায়িত প্রতিষ্ঠান ‘স্টুডিও বারাকাহ ও বারাকাহ নাশিদ একাডেমি’ বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন হাসান লাইব্রেরির তৃতীয় তলায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তার শুভ উদ্বোধন ঘোষণা করেছে। গত ১১/০৮/২৫ তারিখে বিকেল ৪টায় এর গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়।‘সুরের শহরে রাতদিন প্রহরে—আসুন আমাদের অবিরাম যাত্রায় অংশ হোন’—এই স্লোগানকে সামনে রেখে স্টুডিও বারাকাহ যাত্রা শুরু করেছে। অত্যাধুনিক সাউন্ড সিস্টেম এবং উন্নত মানের ভিডিও প্রোডাকশন সুবিধার সমন্বয়ে প্রতিষ্ঠানটি ইসলামী সংস্কৃতির প্রসারে কাজ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইসলামি সংগীত ও মিডিয়া অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
স্টুডিও বারাকাহ কর্তৃপক্ষ জানায়, এটি শুধুমাত্র একটি রেকর্ডিং স্টুডিও নয়, বরং একটি আদর্শ একাডেমি হিসেবেও কাজ করবে, যেখানে তরুণ প্রজন্মকে ইসলামিক গান, নাশিদ এবং অডিও-ভিডিও কনটেন্ট তৈরি ও নির্মাণে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো, মানসম্মত ইসলামিক কনটেন্ট তৈরি করে সমাজের কাছে পৌঁছে দেওয়া এবং একই সাথে প্রতিভাবান শিল্পীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করা।স্টুডিও বারাকাহ-এর এই উদ্যোগকে বাকেরগঞ্জসহ পুরো বরিশাল অঞ্চলের জন্য একটি ইতিবাচক সংযোজন হিসেবে দেখছেন উপস্থিত সুধীজনরা। তারা আশা প্রকাশ করেন যে, প্রতিষ্ঠানটি ইসলামি সংস্কৃতিকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com