1. admin@jagratakhobor.com : admin-ferdous :
উজিরপুরে মাইক্রোবাসের চাপায় কালিহাতা মাদ্রাসার শিক্ষক ও জামায়াত নেতার মর্মান্তিক মৃত্যু - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৮:০৫|

উজিরপুরে মাইক্রোবাসের চাপায় কালিহাতা মাদ্রাসার শিক্ষক ও জামায়াত নেতার মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২১৯ বার পড়েছেন

উজিরপুর প্রতিনিধি::ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় বামরাইল ইউনিয়নের কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী উজিরপুর উপজেলা শাখার কর্ম পরিষদের সদস্য মাওলানা আবু তালেব (৫৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে । ৮ আগষ্ট শুক্রবার সাড়ে ১২ টার দিকে মাদ্রাসার শিক্ষক আবু তালেব তার নীজ বাড়ি মোড়াকাঠী গ্রাম থেকে নিজের মোটরসাইকেল নিয়ে জুমার নামাজ পড়ার উদ্দেশ্য রওয়ানা হয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল বন্দরের রাস্তা পাড়াপাড়ের সময় ঘাতক মাইক্রোবাস মোটরসাইকেল টিকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে স্থানীয়দের সহায়তায় ঘাতক মাইক্রোবাসটিকে আটক করা হয়। এদিকে মোটরসাইকেলটি ধুমরে মুচড়ে যায় এবং চালক শিক্ষক আবু তালেব এর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। অকাল মৃত্যুতে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মসলিসের সূরা সদস্য, বরিশাল জেলা নায়েবে আমীর ও উজিরপুর – বানারীপাড়ার জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাস্টার আলহাজ্ব মাওলানা আব্দুল মান্নান, বরিশাল জেলা ধর্ম ও আন্তঃ বিষয়ক সম্পাদক হাফেজ কাওসার হোসাইন, উজিরপুর উপজেলা বাংলাদেশ জামায়াতের ইসলামের আমীর মাওঃ আব্দুল খালেক, উপজেলা সেক্রেটারি মোঃ খোকন সরদার, পৌর জামায়াতের আমির মোঃ আলামিন সরদার, কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মুখতার হোসাইনসহ সকল শিক্ষক এবং উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর নের্তৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক মহল নিহতের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন । মাদ্রাসার শিক্ষক ও জামায়াতের নেতা অকাল মৃত্যুতে উজিরপুর উপজেলা জুড়ে শোকের মাতম বইছে

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com