1. admin@jagratakhobor.com : admin-ferdous :
উজিরপুরে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষনের অভিযোগে লম্পটকে পুলিশে দিলো জনতা - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

উজিরপুরে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষনের অভিযোগে লম্পটকে পুলিশে দিলো জনতা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৪৫ বার পড়েছেন

উজিরপুর প্রতিনিধি:: বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কুচিয়ারপাড় এলাকায় সরকারি আবাসনে ৭ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে ।  পরুয়া  নামে ৭ম শ্রেনীর ছাত্রীকে পিকনিকের কথা বলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ।এ ঘটনায় এলাকাবাসী লম্পটের বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ধর্ষীতার পরিবার জানান ৮ আগষ্ট  শুক্রবার রাত ১১ টার দিকে ঘরে ঢুকে ছাত্রীকে একা পেয়ে পিকনিকের কথা বলে ছাত্রীকে  জোরপূর্বক ধর্ষণ করেছে ওই এলাকার কালিচরন বাড়ৈর ছেলে লম্পট বিরেন বাড়ৈ(৫০)। এসময় ছাত্রীর বাবা-মা পাশের ঘরে প্রয়োজনীয় কথা বলতে ছিলেন । এ সুযোগে লম্পট বিরেন বাড়ৈ ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে সটকে পড়ে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ৯ আগষ্ট স্থানীয়রা ধর্ষক বিরেন বাড়ৈকে আটক করে জিজ্ঞাসাবাদ করে সত্যতা পেয়ে পুলিশের কাছে সোপর্দ করেন । এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান মামলা প্রক্রিয়াধীন।এদিকে শিশু ধর্ষণকারীর ফাঁসির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী ছাত্রীর পরিবার ও এলাকাবাসী।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com