পটুয়াখালী প্রতিনিধি::পটুয়াখালীর কলাপাড়ায় জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুস সালাম জোমাদ্দার (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে।গত বৃহস্পতিবার দুপুর ২ টায় প্রতিপক্ষের বাড়ির সামনের রাস্তায় বসে তার উপর হামলা চালায়।আহত হল ওই থানার নীলগঞ্জ ইউনিয়নের কুমির মারা গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রহমান জোমাদ্দার এর ছেলে । বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।একজন বৃদ্ধ লোককে মধ্যযুগীয় কায়দায় মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ।আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী সালাম জোমাদ্দার এর নিজের পুকুরে প্রতিপক্ষরা ডাল ফেলে পুকুর ও জমি দখলের চেষ্টা করে। এর আগেও তার ক্রয় করা একটি জমি দখল নিয়ে ভোগ দখল করে এবং অন্য একটি জমির ৫ ফুট ৯ ইঞ্চি জমি পুরোপুরি এক পাশ থেকে জোর করে জবর দখল করে প্রতিপক্ষরা। এ নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান। ঘটনার দিন এর জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে আবু তালেব মল্লিক, বসার মল্লিক জাহিদুল মল্লিক, তামিম মল্লিক, রোমান মল্লিক সহ অজ্ঞাত ৪/৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়। পরে স্বজনরা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠায়। মারধর করেও ক্ষান্ত হয়নি এখন বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে। ভুক্তভোগী পরিবার প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে।এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। এ নিয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।