1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কুমিরকে সর্দির ভয় দেখাবেন না : চরমোনাই পীর - জাগ্রত খবর - jagrata Khobor
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:৩৯|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

কুমিরকে সর্দির ভয় দেখাবেন না : চরমোনাই পীর

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৫২ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘কুমিরকে সর্দির ভয় দেখাবেন না। ১৯৮৭ সালে দল প্রতিষ্ঠার পর আমরা নানা ভয়ভীতি, হুংকার ও হামলায় অভ্যস্ত। অনেক রক্ত ঝরিয়েছি। এখন কোনো কিছুতেই ভয় পাই না। কুমিরকে ভয় দেখিয়ে লাভ নেই। কুমির পানিতেই থাকে। আমাদের আবার পানিতে নামাবেন কী?’শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মওলাগঞ্জ বাজার মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় বাঞ্ছারামপুর আসনে হাফেজ কাজী মোহাম্মদ আলীর হাতে হাতপাখা প্রতীক দিয়ে আগামী নির্বাচনের প্রার্থী ঘোষণা করেন।এতে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি সামসুল হক সুমন।চরমোনাই পীর বলেন, ‘স্বাধীনতার পর যারা দেশ শাসন করেছে তারা বারবার দেশকে চোরের দিক থেকে চ্যাম্পিয়ন করেছে। দেশের টাকা বিদেশে পাচার করে কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে বেগমপাড়া তৈরি করেছে। দেশকে গুম ও খুনের রাজ্যে পরিণত করেছে। সারা বিশ্বে দেশকে একটি লজ্জাজনক অবস্থায় পৌঁছে দিয়েছিল। ফলে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। এসব অনাচারের মূল কারণ আল্লাহর আইন বাদ দিয়ে মানবরচিত কুফরি আইন বাস্তবায়ন করা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com