
নিজস্ব প্রতিবেদক:: ১৯/১১/২০২৫ ইং তারিখ কৃষকদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ইন্জি:মো: দৌলতুজ্জামাম আনছারী ইসলামী আন্দোলনে যোগদান করেছেন । বুধবার বিকেল ৪ টার দিকে ইসলামী আন্দোলনের আমীর হযরত মাওঃ সৈয়দ মোঃ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাইর হাতে সদস্য ফরম পূরন করে তিনি ইসলামী আন্দোলনে যোগদান করেছেন । ইন্জি:মো: দৌলতুজ্জামাম আনছারী সাংবাদিকদের বলেন, বিএনপি জিয়াউর রহমানের আদর্শ পরিবর্তন হওয়ায় আমি দলটিকে ছেরে দিয়ে আন্দোলনে যোগদান করেছি । যতদিন বেচে থাকবো আলেমদের সাথে থাকবো বলে অঙ্গিকার করেন তিনি । প্রায় ৪০ জন বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মিদের নিয়ে ঐতিহ্যবাহী চরমোনাই মাদ্রাসায় এসে যোগদান করেছেন । ইন্জি:মো: দৌলতুজ্জামাম আনছারী জামালপুর ৩ আসনের বাসিন্দা ।বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করে ইসলামি আন্দোলন বাংলাদেশ এ যোগদান করেন