1. admin@jagratakhobor.com : admin-ferdous :
খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৭:৪৯|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৯ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক, খুলনা::খুলনায় একটি মসজিদের ভেতরে দুর্বৃত্তের গুলিতে লোকমান হাকিম (৫৫) ও আলম শেখ (৫৬) নামে দুই মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে লোকমান হাকিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। অপরদিকে আলম শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।রবিবার খুলনা মহানগরীর দৌলতপুরে একটি মসজিদে ফজরের নামাজের সময় এ ঘটনা ঘটে।জানা গেছে, ভোর প্রায় ৫টার দিকে দৌলতপুর বিএল কলেজ রোড এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) বিদ্যুৎ বিতরণ বিভাগের কার্যালয় জামে মসজিদে অবস্থানরত লোকমান হাকিম ও আলম শেখকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তারা রক্তাক্ত অবস্থায় মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন। হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।স্থানীয় বাসিন্দা ও অন্যান্য মুসল্লিরা আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে গুরুতর আহত লোকমান হাকিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। অপর আহত আলম শেখ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।খুলনা মেট্রোপলিটন পুলিশের দৌলতপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. শফিকুল ইসলাম জানান, ফজরের নামাজের পর দুর্বৃত্তরা মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি করে আহত করে। ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু সূত্র পাওয়া গেছে। ইতোমধ্যে আশপাশের ৫ থেকে ৬টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা গেছে, ঘটনার সময় তিন আরোহী বহনকারী একটি মোটরসাইকেল মসজিদ এলাকার আশপাশে ঘোরাফেরা করছিল।তিনি আরও জানান, ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com