নুরুল ইসলাম কালুর অভিযোগ, হামলাকারীরা রাতের আঁধারে তার বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করে জোরপূর্বক দখল নেয় এবং টিনশেড ঘর নির্মাণ করে। বাধা দিতে গেলে তাকে ও তার পরিবারের সদস্য হযরত আলী, রিজিয়া বেগম, রুমা ও শামসুন্নাহারকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয়। এসময় ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার এবং জমির দলিলপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায় হামলাকারীরা।এব্যাপারে অভিযুক্ত হেলাল, মামুন, সবুজ ও হাসান হামলা ও লুটপাটের অভিযোগ অস্বীকার করে বলেন, নুরুল ইসলাম কালু গংয়ের সঙ্গে প্রায় এক একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা চলছে এবং আদালতের রায় তাদের পক্ষেই রয়েছে। তাদের দাবি, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
।এ বিষয়ে শশীভুষন থানার অফিসার ইনচার্জ ফকরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।







