1. admin@jagratakhobor.com : admin-ferdous :
জামায়াত জোটের সংবাদ সম্মেলনে অংশ নেয়নি ইসলামী আন্দোলন - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ

জামায়াত জোটের সংবাদ সম্মেলনে অংশ নেয়নি ইসলামী আন্দোলন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮১ বার পড়েছেন
জাগ্রত নিউজ::বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতায় দলগুলোর সংবাদ সম্মেলনে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। মঞ্চে জামায়াত আমিরের পাশে চেয়ার নির্ধারিত থাকলেও আসেননি চরমোনাই পীর।বৃহস্পতিবার রাত ৮টায় সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও তারা অংশ না নেওয়ায় বিলম্বিত হয় সংবাদ সম্মেলন।ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, আজকে সংবাদ সম্মেলনে যাওয়া হচ্ছে না। জোটে থাকার বিষয় শুক্রবার পুরোপুরি বলা যাবে।এর মধ্যে শুক্রবার সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন। শুক্রবার বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী সমঝোতা বিষয়ে সংবাদ সম্মেলন করবে দলটি।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com