1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ঝালকাঠিতে চিংড়ি রেনু জব্দ : ৫ হাজার টাকা জরিমানা - জাগ্রত খবর - jagrata Khobor
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১০:৫৪|

ঝালকাঠিতে চিংড়ি রেনু জব্দ : ৫ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার পড়েছেন
ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠিতে বিআরটিসি বাস তল্লাশি করে প্রায় কয়েক লক্ষ টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেনু জব্দ করা হয়েছে। এ সময় পাচারকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ঝালকাঠি এলজিইডি কার্যালয় সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।জানা গেছে- গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে ঝালকাঠি এলজিইডি কার্যালয় সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এইচ এম মেহেদী হাসান। অভিযানে ওই এলাকায় বাগেরহাটে রেনুপোনা পাচারের সময় খুলনাগামী সন্দেহজনক বিআরটিসি বাস তল্লাশি করে প্রায় কয়েক লক্ষ টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেনু জব্দ করা হয়। এ সময় পাচারকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।জব্দকৃত চিংড়ি রেনু ঝালকাঠি সদর উপজেলা মৎস্য কর্মকর্তার সাইয়্যেদার উপস্থিতিতে সুগন্ধা নদীতে অবমুক্ত করা হয়। পরে বাস চালক ও হেল্পারদের সতর্ক করে বাসসহ ছেড়ে দেওয়া হয়।সহকারী কমিশনার (ভুমি) এইচ এম মেহেদী হাসান বলেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com