1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ঝালকাঠিতে বসতঘরে অগ্নিকাণ্ডে শিশু দগ্ধ - জাগ্রত খবর - jagrata Khobor
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৩:৩০|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

ঝালকাঠিতে বসতঘরে অগ্নিকাণ্ডে শিশু দগ্ধ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১৫৮ বার পড়েছেন
ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠি সদর উপজেলার নবগ্রামের শিবগঞ্জ হাট এলাকায় একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনায় এক শিশু অগ্নিদগ্ধ হয়েছে। বুধবার দিবাগত রাতে মুচি ব্যবসায়ী বিষু দাসের বসতঘরে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়- ভোররাতে হঠাৎ করে বিষু দাসের বসতঘরে আগুন লাগলে মসজিদে মাইকিং করে এলাকাবাসীকে খবর দেওয়া হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘরের ভেতরে থাকা অন্যদের নিরাপদে উদ্ধার করা গেলেও বিষু দাসের বড় মেয়ে আগুনে দগ্ধ হয়। দগ্ধ শিশুটিকে তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সযোগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক তিন লাখ টাকার বেশি বলে জানিয়েছেন স্থানীয়রা।এদিকে নবগ্রাম বাজারে প্রবেশের মূল সড়কটি সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। বরিশাল-আটঘর সড়কের নবগ্রাম ব্রিজসংলগ্ন নবগ্রাম মডেল হাই স্কুলের পাশ দিয়ে বাজারে ঢোকার সড়কটি ছোট হওয়ায় বিকল্প পথে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে বিলম্ব হয়। ফলে আগুনে ঘরটি পুরোপুরি পুড়ে যায়।অগ্নিকাণ্ডের বিষয়ে বিষু দাস জানান, ফজরের সময় ধান সিদ্ধ করার জন্য বাজারসংলগ্ন গাজী বাড়িতে গিয়েছিলাম। এ সময় ঘরে আগুন লাগে। লোকজনের চিৎকার শুনে দ্রুত ফিরে আসি।ঝালকাঠি ফায়ার সার্ভিসের টিম লিডার মাহবুব বলেন, ‘সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিই। তবে বাজারে ঢোকার মূল সড়কটি সরু হওয়ায় বিকল্প সড়ক ব্যবহার করতে গিয়ে কিছুটা সময় লাগে। আমাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনেন। পরে আমরা প্রায় ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় অবশিষ্ট আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com