1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ধোকাবাজদের ঠেকিয়ে দেশকে সুন্দর করার জন্যে আমরা এককভাবে নেমেছি : চরমোনাই পীর - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১০:৪৯|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

ধোকাবাজদের ঠেকিয়ে দেশকে সুন্দর করার জন্যে আমরা এককভাবে নেমেছি : চরমোনাই পীর

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২১ বার পড়েছেন
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ রেজাউল করিম বলেছেন- ২০২৪ পরবর্তী নির্বাচনে ইসলামের পক্ষে আমরা একটি বাস্ক দেবো, এই লক্ষ্য উদ্দেশ্যে আমরা কাজ করছিলাম। অনেক ইসলামী দলগুলো প্রথম অবস্থায় আমাদের সঙ্গে সমঝোতায় ছিলো। রাস্তায় চলার পথে জামায়াত এখানে আইসা ঢোকলো। যখন নাকি সারা দেশের মানুষ আমাদের আহ্বানের স্বতঃস্ফূর্ত সারা জাগালো তখন দেশ প্রেমিকের পরিবর্তে ইসলাম প্রেমিকের পরিবর্তে ক্ষমতা প্রেমিকরা ছোবল দিয়ে ওটাকে ছিনতাই করলো।চরমোনাই পীর আরও বলেন, আমরা যখন দেখলাম ইসলামের নামে তারা যখন প্রচলিত নিয়মে দেশ পরিচালনা করবে ওই অবস্থায় কঠিন ঝুঁকি নিয়ে ইসলামকে রক্ষা করার জন্য, ধোকাবাজদের ঠেকাবার জন্যে এই দেশকে সুন্দর দেশ তৈরি করার জন্যে আমরা এককভাবে নেমে গেলাম।হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন নির্বাচনে বিজয়ী হলে শরিয়াকে প্রধান্য দিয়ে দেশ পরিচালনা করা হবে বলেও প্রতিশ্রুতি দেন মুফতি রেজাউল করিম।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ) বিকেলে ঝালকাঠি কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে হাতপাখার সমর্থনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুফতী সেয়দ রেজাউল করিম। বক্তব্য শেষে তিনি ঝালকাঠির দুটি আসনে হাতপাখা প্রতীকের প্রার্থিদের ভোট দিতে আসনটির জনগনের প্রতি আহ্বান জানান।বিকেল তিনটায় শুরু হওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সভাপতি হাফেজ মো: আলমগীর হোসেনের সভাপতিত্বে এ জনসভায় সহস্রাধিক নেতাকর্মীর সমাগম ঘটে। জনসভা শেষে হাতপাখার পক্ষে জেলা শহরে মিছিল বের হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com