1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নলছিটির চরকয়া আলী নগর অবৈধ মেসার্স ফোর স্টার ইটভাটা - জাগ্রত খবর - jagrata Khobor
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:২৫|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

নলছিটির চরকয়া আলী নগর অবৈধ মেসার্স ফোর স্টার ইটভাটা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭০ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক::ঝালকাঠীর নলছিটি চরকয়া, আলী নগর আবাসিক এলাকা, প্রাথমিক বিদ্যালয়, সড়কের পাশে লাইসেন্সবিহীন মেসার্স ফোর স্টার ইটভাটা গড়ে উঠেছে।ইটভাটার মালিক বলেছেন, কর্তৃপক্ষকে ৬ লাখ টাকা ঘুষ দিয়ে ইটভাটা চালাচ্ছি । অভিযোগ উঠেছে, এ ইটভাটার লাইসেন্স নেই। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া হয়নি। আধুনিক জিগজ্যাগ বা ক্লিন প্রযুক্তি নেই। ইটভাটার জ্বালানি সরবরাহের জন্য বনাঞ্চল থেকে অবৈধভাবে কাঠ কাটা হচ্ছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের জন্য দেশে আইন আছে। আইন স্পষ্ট বলে দেয় কোথায় ভাটা করা যাবে, কী প্রযুক্তি ব্যবহার করতে হবে, কোন কোন দপ্তরের ছাড়পত্র বাধ্যতামূলক। প্রশ্ন হচ্ছে, নলছিটির কয়া ইটভাটায় আইন মনে স্থাপন করা হয়েছে কিনা। আইনের ব্যতয় ঘটিয়ে তারা ভাটা গড়ে তুলল কীভাবে? আর প্রশাসনইবা তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে?স্কুল, আবাসিক এলাকা, বনভূমি ও জনগুরুত্বপূর্ণ স্থানের পাশে ইটভাটা স্থাপন করার সুযোগ নেই। কিন্তু এ্যাংকর ইটভাটা সরকারি সড়কের পাশেই তিনটি ভাটা গড়ে উঠেছে, সেখান থেকে কালো ধোঁয়া ছড়াচ্ছে। স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকি, এলাকার কৃষিজমির ওপর প্রভাব, ফলজ ও বনজ গাছপালার ক্ষতি-এসব যেন কাউকেই ভাবাচ্ছে না।অনিয়ম থামানোর জন্য যে তদারকি কাঠামো থাকার কথা। এই কাঠামো কি ঝালকাঠিতে রয়েছে? থাকলে তারা কী করছে? পরিবেশ অধিদপ্তরের ভূমিকা জানা দরকার। নির্বিচারে গাছ কেটে ভাটার জ্বালানি বানানোর বিরুদ্ধে বন বিভাগের ভূমিকা কী?কেবল কয়ারচরেই নয়, ঝালকাঠির অনেক এলাকায় অবৈধ ইট ভাটার কারণে ফসলি জমি হারিয়ে যাচ্ছে। কিন্তু এর বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এই অরাজকতা বন্ধে এখনই শক্ত পদক্ষেপ নেয়া প্রয়োজন। শুধু অভিযান চালিয়ে সাময়িকভাবে ভাটা বন্ধ করা যথেষ্ট নয়। আইন অনুযায়ী সকল লাইসেন্সবিহীন ইটভাটা অবিলম্বে বন্ধ করতে হবে। অবৈধভাবে টপসয়েল কাটা রোধে কঠোর নজরদারি চালাতে হবে। বনাঞ্চল থেকে কাঠ চুরি বন্ধে বিশেষ নজরদারি জোরদার করতে হবে। একই সাথে তদারকি কমিটিকে সক্রিয় ও জবাবদিহির আওতায় আনা জরুরি। তারা কার্যপরিকল্পনা অনুযায়ী কাজ করছে কিনা, তা নিয়মিত মূল্যায়ন করতে হবে।

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com