1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পাথরঘাটায় জামায়াতের জনসভায় যাওয়ার পথে সাবেক এমপির ওপর হামলা - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১০:২১|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

পাথরঘাটায় জামায়াতের জনসভায় যাওয়ার পথে সাবেক এমপির ওপর হামলা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১০ বার পড়েছেন
বরগুনা প্রতিনিধি:: বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ৩ টার দিকে বরগুনার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গোলাম সরোয়ার হিরু দুপুরের খাবার শেষে নিজ বাসা থেকে পাথরঘাটা কে এম সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য জামায়াতে ইসলামীর জনসভায় যোগ দিতে বের হন। এ সময় তার বাসার সামনেই কয়েকজন সন্ত্রাসী অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।আহত গোলাম সরোয়ার হিরু জানান, প্রতিবেশী রানা নামের এক যুবকসহ তিনজন লোহার পাইপ দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয় এবং পায়ের তিনটি আঙুল ভেঙে যায়। হামলার সময় জামায়াতে ইসলামীর মিছিল থেকে কিছু নেতাকর্মী এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে জামায়াতের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে বাসায় নিয়ে যান এবং সেখানে চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে যৌথ বাহিনীর সহায়তায় তাকে পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়।পাথরঘাটা থানার উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ, নৌবাহিনী ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে আহত গোলাম সরোয়ার হিরু পাথরঘাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।উল্লেখ্য, গোলাম সরোয়ার হিরু ১৯৯৬ সালে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বিএনপি, আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলে সক্রিয় ছিলেন। ২০১৩ সালে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে উপনির্বাচনে অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com