1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরগুনায় ছুরিকাঘাতে খেয়ার মাঝি নিহত - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১:০২|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

বরগুনায় ছুরিকাঘাতে খেয়ার মাঝি নিহত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়েছেন
বরগুনা প্রতিনিধ:: বরগুনার পুরাকাটা ফেরিঘাট এলাকায় ছুরিকাঘাতে আনসার হাওলাদার (৩৫) নামে এক খেয়ার মাঝি নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।শনিবার বিষয়টি নিশ্চিত করেন বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম।জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মো. শাহীন নামের এক ব্যক্তি কথা কাটাকাটির জেরে খেয়ার মাঝি মো. আনসারের বুকে সাতবার ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে,সেখানে ভর্তি হবার পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা নেওয়ার পথে শুক্রবার দিবাগত রাত ২ঘটিকায় পোস্তাকলা ব্রীজের কাছে এলে তিনি মারা যান।নিহত খেয়াঘাটের মাঝি মো: আনসার ৬নং বুড়িরচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাওলাদার বাড়ির মো. আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। অভিযুক্ত ঘাতক শাহীনের বাড়িও একই এলাকায়।পুরাকাটা খেয়া ঘাটের স্থানীয়রা বলেন, বরগুনার পুরাকাটা-আমতলী খেয়াঘাটের খেয়া মাঝি মৃত: আনসার ঘাতক শাহীন কে পাশে সরে দাঁড়াতে বললে সে ক্ষিপ্ত হয়ে আনসারকে অশালীন ভাষায় কথা বললে কথা-কাটাকাটির এক পর্যায়ে ৬/৭ বার ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালাবার সময় জনগণ তাকে ধরে ফেলে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম বলেন, অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আলামত জব্দ করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com