
নিজস্ব প্রতিবেদক::বরিশাল: হঠাত করে জেলার বিভিন্ন উপজেলায় চুরির ঘটনা বেড়েই চলেছে। প্রায় প্রতিদিন রাতে চুরির ঘটনা বৃদ্ধি পেলেও সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কোন চোর গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।সর্বশেষ বৃহস্পতিবার দিবাগত গভীর রাত আনুমানিক ৩ টার দিকে সদর উপজেলার ৭নং চরকাউয়া ইউনিয়নের এজিএম ব্রিকর্সে চুরি সংঘঠিত হয়েছে । এ ঘটনায় বন্দর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে ভাটার ম্যানেজার কামরুল হাসান ।
অভিযোগের ভাষ্যমতে জানা গেছে ইটভাটার ইঞ্জিল রুমের তালা কেটে সংঘবদ্ধ চোরেরা প্রায় ৩ লক্ষাধীক টাকার মালামাল নিয়ে গেছে । সিঁদ কেটে ইঞ্জিলরুমের গৃহে প্রবেশ করে মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।একইদিন রাতে মুদি দোকানের তালা ভেঙ্গে চুরি ও অপর দুই দোকানে চুরির চেষ্টা চালানো হয়েছে। কীটনাশক ব্যবসায়ী মালেক খলিফা জানান, রাতের আধাঁরে দোকানের তালা ভেঙ্গে নগদ ২০ হাজার টাকাসহ দামী ওষুধ নিয়ে গেছে চোরেরা।ইটভাটার মালিকপক্ষ জানান, তার ইটভাটার তালা ভেঙ্গে ৩ লাখ টাকার মালামাল চুরি করে নিয়েছে সংঘবদ্ধ চোরেরা। একই রাতে আরো দুইটি দোকানের তালা ভেঙ্গে চুরির চেষ্টা চালানো হয়েছে। অপরদিকে কয়েকটি বসতঘরের টিন কেটে মালামাল চুরি করে নিয়েছে চোরেরা। চোরের উপদ্রব থেকে রক্ষা পেতে পুলিশি তৎপরতা বৃদ্ধির দাবী করেছেন এলাকাবাসী।