1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে গলায় ফাঁস দিয়ে কাঁচামাল ব্যবসায়ীর আত্মহত্যা - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

বরিশালে গলায় ফাঁস দিয়ে কাঁচামাল ব্যবসায়ীর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৪৫৭ বার পড়েছেন

বাকেরগঞ্জন প্রতিনিধি::নিজ বাড়ির ভবনের রডের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে যুবক ।ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের বেবাজ গ্রামে । কলসকাঠী বাজারের কাঁচামাল ব্যবসায়ী মোঃ জাহিদুল ইসলাম (৪০) নামের যুবক ০১/০৮/২০২৫ ইং তারিখ নিজ বাড়ির ৩য় তলা ভবনের ছাদের রেলিংয়ের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে।জানা যায়, জাহিদুল ইসলাম তার পরিবারসহ কলসকাঠী ডিগ্রী কলেজের পশ্চিম পাশে বসবাস করতেন। সকালবেলা তার পরিবারের সদস্যরা ছাদে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশে খবর দেন।পরিবার সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন। তবে আত্মহত্যার কারণ নিশ্চিতভাবে জানা যায়নি। বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।স্থানীয়রা জানান, জাহিদুল ইসলাম একজন সৎ, পরিশ্রমী ও নিরীহ ব্যক্তি ছিলেন। তার এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com