1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা - জাগ্রত খবর - jagrata Khobor
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:২৮|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৬ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালে দেলোয়ার হোসেন চৌধুরী (৬০) নামের এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের শিবপাশা বাদামতলা পুলসংলগ্ন এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।নিহত দেলোয়ার হোসেন বরিশাল সদর উপজেলার ১ নম্বর রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ইউনিয়ন বিএনপির একজন কর্মী ছিলেন। পেশায় বাজারের ইজারাদার ও গরু ব্যবসায়ী ছিলেন তিনি। তাঁর বাড়ি উত্তর কড়াপুর গ্রামে। তিনি মৃত নজির চৌধুরীর ছেলে।এলাকাবাসী জানান, দেলোয়ার নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। ঘটনাস্থলের কাছে তাঁর ব্যবহৃত একটি বাইসাইকেল ও গলার মাফলার পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। স্থানীয় লোকজন রাস্তায় সাইকেল ও মাফলার পড়ে থাকতে দেখে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সড়কের পাশের একটি ডোবায় তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদী হাসনাত ফিরোজ বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তিনি দাবি করেন, দেলোয়ার বিএনপির সক্রিয় কর্মী ছিলেন এবং পূর্বে মামলা-হামলার শিকার হয়েছেন। পারিবারিক জমিজমা নিয়ে তার সঙ্গে স্বজনদের একটি পক্ষের বিরোধ ছিল বলেও জানা গেছে।ওসি মিজানুর রহমান বলেন, দুর্বৃত্তরা মাথার বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে মরদেহ ডোবার পানিতে ফেলে যায়। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com