1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে মাদকের বিরুদ্ধে মানববন্ধন - জাগ্রত খবর - jagrata Khobor
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ২:৫৮|

বরিশালে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১২৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক::মাদকের বিরুদ্ধে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশালের বেলতলা মাহামুদিয়া মাদ্রাসার সামনে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শনিবার(২২ আগস্ট) বিকেল ৪ টায় বেলতলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।স্থানীয় সচেতনদের নেতৃত্বে বিভিন্ন স্কুলের কয়েকশ’ শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মাদক এখন হাতের নাগালে পাওয়া যাচ্ছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে মাদক পাচার হচ্ছে সর্বত্র। মাদকাসক্তের সংখ্যা দিন দিন চরম আকারে বৃদ্ধি পাচ্ছে। মাদক সেবন করে শুধু নিজেকে ধ্বংস করছেনা পরিবারকেও ধ্বংস করছে।বক্তারা আরও বলেন, প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। রাজনৈতিক নেতারা মাদক বিক্রেতাদের সেল্টার দিচে্ছন তাদেরও পরিনতি ভাল হবে না ।মাদকসেবীদের পরিবার সমাজ তাদের যন্ত্রণায় অতিষ্ট। মাদকসহ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা দূর করতে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি করেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণ করেন মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্র বন অ্যাগেইন, স্বেচ্ছা সেবক সংগঠন এবিফ্রেন্ডস, স্কুলের ছাত্র-ছাত্রী, বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্থানীয় সরকারের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী মানুষ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com