1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩ হাজার কেজি জাটকা জব্দ - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৪:৪৩|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

বরিশালে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩ হাজার কেজি জাটকা জব্দ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১৪০ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে তিন হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করেছে সেনাবাহিনী। জব্দ হওয়া জাটকা শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এতিমখানা ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন-উল ইসলাম।তিনি জানান, গতকাল শুক্রবার রাতে বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস ‘অন্তরা ক্লাসিক’ ও রাজধানী নামের দুটি পরিবহন থেকে ৩৯টি ককসেটে রক্ষিত ৩ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।পরবর্তীতে শনিবার সকাল থেকে বরিশাল আদালত চত্বরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট শহিদুল্লাহ ইসলাম ও মিরাজুল ইসলাম রাসেলের উপস্থিতিতে, সেনাবাহিনী ও জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও অসহায় দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com