1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে স্ত্রীকে হত্যা দায়ে স্বামীর মৃত্যুদণ্ড - জাগ্রত খবর - jagrata Khobor
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৬:১৮|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

বরিশালে স্ত্রীকে হত্যা দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১১১ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের মুলাদীতে স্ত্রীকে হত্যার পর লাশ গুমের দায়ে আসামি সোহরাব হোসেন আকনকে (৪৮) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।আজ রোববার দুপুরে বরিশাল নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক মোহা. রকিবুল ইসলাম রায় ঘোষণা করেন। আসামি সোহরাব হোসেন আকন উপজেলার তেরচর গ্রামের মৃত্য লাল মিয়া আকনের ছেলে।তথ্য নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মোখলেচুর রহমান বাচ্চু জানান, সোহরাব হোসেন আকন দুই লাখ টাকা যৌতুকের জন্য দ্বিতীয় স্ত্রী এলমা আক্তার লিমাকে নির্যাতন করতেন। ২০১৩ সালের ১ ডিসেস্বর লিমাকে গলাটিপে হত্যা করে লাশ গুম করেন সোহরাব। এ ঘটনায় লিমার বোন ডলি বেগম মুলাদী থানায় হত্যা মামলা দায়ের করেন।মুলাদী থানা পুলিশের এস আই মো. জুবায়ের তদন্ত শেষে ২০১৪ সালের ২০ মে আদালতে চার্জশিট দেন। আদালত ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষ আজ এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com