1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:৪৬|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৫৮ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৭ জনে। যার মধ্যে শেবাচিম হাসপাতালে মৃত্যু হয়েছে ৩৫ জনের।বুধবার (১০ জুন) সকালে হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৯টায় হাসপাতালে চিকিৎসাধীন থেকে মৃত্যুবরণ করে শিশুটি।মৃত শিশু হুমায়রা (৭ মাস) মাদারীপুরের কালকিনি উপজেলার চৌহঙ্গলাপাড়ার বাসিন্দা কায়ম সর্দারের মেয়ে।এছাড়া একই দিন সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছে ৩০ জন। একই সময় হাসপাতাল ছেড়েছেন ২৫ জন। বর্তমানে ভর্তি রয়েছেন ১৩৫ জন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন ৩২৫৮ রোগী।বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. আব্দুল মুনায়েম সাদ বলেন, ‘বিগত দিনগুলোর চেয়ে হাম সংক্রমণে রোগী ভর্তির সংখ্যা কমেছে। বর্তমানে যেসব রোগীরা হাম উপসর্গে ভর্তি হচ্ছে তাদের চিকিৎসায় কোনো ঘাটতি রাখা হচ্ছে না।বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্যমতে, জানুয়ারি থেকে অদ্যাবধি বিভাগে হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ৯১৩৫ জন ভর্তি হয়েছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com