1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশাল অঞ্চলের তিনটি লঞ্চের রুট পারমিট বাতিল - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ

বরিশাল অঞ্চলের তিনটি লঞ্চের রুট পারমিট বাতিল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৪ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: চাঁদপুরের মেঘনা ও নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে পৃথক লঞ্চ দূর্ঘটনায় ৬ জন নিহতের ঘটনায় বরিশাল অঞ্চলের ৩টি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর মো. জুলফিকার।জানা গেছে, গত বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা শেষে নেতাকর্মীরা অ্যাডভেঞ্চার- ৯ লঞ্চে করে ঝালকাঠিতে ফিরছিলেন। রাত ২টার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ভোলার ঘোষেরহাট থেকে ঢাকাগামী এমভি জাকির সম্রাট- ৩ লঞ্চের সাথে এমভি এ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষ হয়। এতে এমভি জাকির সম্রাট- ৩ লঞ্চের ৪ যাত্রী নিহত হয়। এ ঘটনায় এমভি এ্যাডভেঞ্চার- ৯ এবং এমভি জাকির সম্রাট-৩ এর রুট পারমিট বাতিল করে দেয় বিআইডব্লিউটিএ।অন্যদিকে একই দিন রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে বরিশাল-ঢাকা রুটের যাত্রীবাহী সুন্দরবন-১৬ লঞ্চের ধাক্কায় একটি বালুবাহী বাল্কহেড ডুবে যায়। এ ঘটনার পর শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।নিহতরা হলেন- পটুয়াখালীর দুমকি উপজেলার শাকিল আহমেদ (২৪) ও ঝালকাঠির রাজাপুর এলাকার মোহাম্মদ হাসান (২০)। তারা দুজনই বাল্কহেডের লস্কর ছিলেন। এ ঘটনার পর সুন্দরবন-১৬ লঞ্চটি জব্দ করে নৌ-পুলিশ। একই সঙ্গে লঞ্চটির স্টাফদের পুলিশ হেফাজতে নিয়ে ওই লঞ্চের রুট পারমিট বাতিল করে বিআইডব্লিউটিএ।বরিশাল বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর মো. জুলফিকার বলেন, একাধিক লঞ্চের সংঘর্ষে হতাহতের ঘটনায় অ্যাডভেঞ্চার- ৯, সুন্দরবন ১৬ এবং এমভি জাকির সম্রাট- ৩ লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com