1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশাল থেকে তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেতে পারেন যারা - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১০:২১|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

বরিশাল থেকে তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেতে পারেন যারা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫০ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের ছয় জেলার ২১টি আসনের মধ্যে ১৮টিতে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি ও তাদের জোট। ফলে এখন বিভাগের রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে-কে কে ডাক পাবেন তারেক রহমানের নেতৃত্বাধীন সম্ভাব্য মন্ত্রিপরিষদে। গুঞ্জন রয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যেই মন্ত্রিসভা চূড়ান্ত হতে পারে।বরিশাল জেলার সর্বজ্যেষ্ঠ সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার বরিশাল-৫ বা সদর আসনে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বরিশাল সিটির প্রথম মেয়রও ছিলেন এবং জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ১৭ বছর পর মন্ত্রিপরিষদে বরিশাল জেলা থেকে সরোয়ারের নাম থাকার সম্ভাবনা রয়েছে।বরিশাল-১ আসনের তিন বারের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনও আলোচনায় রয়েছেন। তিনি সম্প্রতি বিশাল ভোট ব্যবধানে জামায়াত প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে বরিশাল-৩ আসনের নবনির্বাচিত এমপি জয়নুল আবেদিনকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সম্ভাবনা দেখছেন স্থানীয়রা।বিএনপির বাইরে বরিশাল বিভাগের দুটি আসনে জোটের প্রার্থী বিজয়ী হয়েছেন—ভোলা-১ থেকে আন্দালিব রহমান পার্থ ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। নুর নিজেই নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন, তারেক রহমান তাঁকে মন্ত্রী করবেন। স্থানীয় ভোটারদের মতে, এই ঘোষণার বাস্তবায়ন হতে পারে। এছাড়া জোটের স্বার্থে ভোলার সংসদ সদস্য পার্থও মন্ত্রিপরিষদে ডাক পেতে পারেন।অভিজ্ঞতার দিক থেকে আলোচনায় রয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ- বীর বিক্রম। ২০০৬ সালে তিনি বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরীও আলোচনায় আছেন। ২০০১-২০০৪ সাল পর্যন্ত তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং ২০০৪-২০০৬ সালে বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানকে টেকনোক্রেট মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। বরগুনা-২ আসনের নবনির্বাচিত এমপি নুরুল ইসলাম মনিও আলোচনায় আছেন। চার বারের সংসদ সদস্য মনি দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন এবং স্থানীয় নেতাকর্মীদের সমর্থন পেয়েছেন।বরিশাল বিভাগের সাংগঠনিক নেতা অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন মনে করেন, বিএনপি যখনই সরকার গঠন করেছে বরিশাল থেকে মন্ত্রীত্ব পেয়েছে। টিআইবি’র সচেতন নাগরিক কমিটি বরিশাল জেলা কমিটির সদস্য কবি হেনরী স্বপন বলেন, ‘বিভাগে মন্ত্রী থাকলে সংশ্লিষ্ট অঞ্চলে উন্নয়ন হয়। এবার বরিশাল থেকে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে অনেকেই মন্ত্রিপরিষদে জায়গা পাওয়ার যোগ্যতা রাখেন। এই অঞ্চলের উন্নয়নে বরিশাল থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রীত্ব পাবে বলে স্থানীয়রা আশাবাদী।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com