1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশাল স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ১:২১|

বরিশাল স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪৪৩ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক::আজ ২৮ জুলাই ২০২৫ তারিখে বরিশাল স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বরিশাল সেনানিবাসের ৮৫ ফিল্ড এ‍্যাম্বুলেন্স ইউনিট কর্তৃক ২৩ আরই ব্যাটালিয়ন এর সহায়তায় এই ক্যাম্পেইন আয়োজন করা হয়। উক্ত কার্যক্রম সকাল ০৯০০ ঘটিকায় শুরু হয় এবং এলাকার পাঁচ শতাধিক দরিদ্র জনসাধারণ চিকিৎসা সেবা গ্রহণ করেন। এখানে সুশৃংখল পরিবেশে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক সহ সর্বমোট দশজন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। সেবা গ্রহীতা ও এলাকার জনসাধারণ সেনাবাহিনীর এ মহতী উদ্যোগের প্রভূত প্রশংসা করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com