
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি::বরিশাল-৪ আসনে কোনো চাঁদাবাজ, মাদক কারবারির ঠাঁই হবেনা। যেখানেই এই ধরনের ঘটনা শুনবো সেখানেই সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা হবে এমন হুশিয়ারি দেন বরিশাল -৪ আসনে বিএনপির মনোনযন প্রত্যাশী ও সহকারি এটর্নি জেনারেল এম,হেলাল উদ্দিন।সম্প্রতি মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট বাজারে একটি সেতু নির্মাণ প্রকল্পে চাঁদাবাজদের দৌরত্বের অভিযোগে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার সকালে ঢাকা থেকে সরাসরি ঘটনাস্থল কাজিরহাটে ছুঁটে যান তিনি।সেখানে উপস্থিত হয়ে স্থানীয় জনসাধারণ ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশাসনের লোকজনের সঙ্গে মতবিনিময় করেন। পরে কাজিরহাট থানা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি জোর দিয়ে বলেন, বরিশাল-৪ আসনে চাঁদাবাজ ও মাদক কারবারিদের কোনো স্থান নেই। উন্নয়ন কাজে বাধা দিলে কাউকে ছাড় দেওয়া হবে না।এসময় তিনি এলাকার চাঁদাবাজ মাদক কারবারিদের বিরুদ্ধে কলম ধরতে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।স্থানীয়দের অভিযোগ, সেতু নির্মাণের শুরু থেকেই এলাকার একটি চিহ্নিত গোষ্ঠী চাঁদা দাবি করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে আনার পরও তেমন সুবিধা না পাওয়ায় এলাকাবাসী বিষয়টি সহকারী অ্যাটর্নি জেনারেল এম,হেলাল উদ্দিনকে অবহিত করেন। আজ তার হস্তক্ষেপে এলাকাবাসী আশ্বস্ত হয়েছেন এবং নির্মাণকাজে গতি ফিরেছে।পরে অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন মেহেন্দিগঞ্জের চর এককরিয়া ইউনিয়নের তর ইলিশা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন ও দোয়া-মিলাদে অংশ নেন। এ সময় মসজিদের সভাপতি বেলাল হোসেন কবির মসজিদ সংলগ্ন একটি মাদ্রাসার নির্মাণের আবেদন জানালে, তিনি আশ্বস্ত করেন যে অচিরেই মাদ্রাসাটি নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।