1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাউফলে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও আলোচানা সভা - জাগ্রত খবর - jagrata Khobor
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ২:২৭|

বাউফলে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও আলোচানা সভা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১২১ বার পড়েছেন

গোলাম কিবরিয়া, বাউফল প্রতিমিধি::জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক জনাব শহিদুল ইসলাম বাবুল মিথ্যা মামলায় গ্রেফতার তার নিঃশর্ত মুক্তির দাবীতে পটুয়াখালীর বাউফল পৌর কৃষক দল বিক্ষোভ মিছিল করেন। ২২-০৮-২০২৫ শুক্র বার বিকাল ৪ টা পনের মিনিট উপজেলা পরিষদের সামনে থেকে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পূনরায় উপজেলা পরিষদ চত্তরে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা বি এন পি র সদস্য সচিব জনাব আপেল মাহামুদ ফিরোজ, তিনি বলেন মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির জন্য জোর দাবী করেন, তা না হলে এ বিক্ষোব চলমান থাকবে,। পৌর কৃষক দলের সদস্য সচিব সফিকুল ইসলাম বলেন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম বাবুল ভাইয়ের নিঃস্বার্থ মুক্তি দিতে হবে তা না হলে বাউফল সহ সারা বাংলাদেশ এই কর্মসূচি চলতে থাকবে তাই প্রশাসনের কাছে মুক্তির জোর দাবি জানান, আলোচনায় জনাব মজিদ যুগ্ন আহবায়ক বলেন স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের আমলে মিথ্যা মামলা দেয়ায় তীব্র নিন্দা জানাই এবং দ্রুত নিঃশর্ত মুক্তি দাবি করে। আলোচনা সভায় বাউফল পৌর কৃষক দলের আহবায়ক জনাব খলিলুর রহমান বলেন আওয়ামী স্বৈরাচার সরকারের দেয়া মিথ্যা ও প্রহশন মূলক মামলায় কেন্দ্রীয় কৃষক দলের সাধারন সম্পাদের গ্রেফতার করা হয় আমরা এর তীব্র নিন্দা জানাই পাশাপাশি দ্রুত নিঃস্বার্থ মুক্তির দাবি জানাই, মুক্তি না হলে এ বিক্ষোভ চলমান থাকবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com