1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাউফলে জামায়াত কর্মীকে সাপের মত পিটিয়েছে বিএনপির জসিম বাহিনী - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

বাউফলে জামায়াত কর্মীকে সাপের মত পিটিয়েছে বিএনপির জসিম বাহিনী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৬৮ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: পটুয়াখালীর বাউফলে জামায়াতে ইসলামীর বিজয় মিছিলে অংশ নেওয়াকে কেন্দ্র করে এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। আহত জামায়াত কর্মী ফারুক হাওলাদার (৬০) বর্তমানে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।আজ ৬ আগষ্ট (বুধবার) সকাল ১০টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ গ্রামে এ ঘটনা ঘটেছে।হাসপাতালে চিকিৎসারত আহত ফারুক হাওলাদার (৬০) বলেন, প্রথমত, ঢাকায় জামায়াতের ঐতিহাসিক সমাবেশে আমি যোগদান করার পর থেকে ওই বিএনপি নেতার টার্গেটে পরি। দ্বিতীয়ত, ৫ আগস্টে বাউফলে জামায়াতের আনন্দ মিছিলে যোগদান করায় আমার প্রতি ক্ষিপ্ত হয়ে আজ ৬ আগস্ট সকালে বিএনপি নেতা জসিম পঞ্চায়েত ও তার লোকজন আমার উপর অতর্কিত হামলা চালায়। একইসাথে আমাকে বিভিন্ন অকথ্য ভাষায় গালি দেন।কান্নাজড়িত কণ্ঠে জামায়াত কর্মী ফারুক বলেন, আমাকে ঘর থেকে ডেকে নিয়ে কুকুরের মতো মেরেছে ওরা। আমি অসুস্থ আমাকে মারিস না বলার পরেও তারা থামেনি। আমাকে পুরো শরীরে আঘাত করা হয়েছে। আমার অন্ডকোষে লাথি দেয়ায় আমি মারাত্মক যন্ত্রণা সহ্য করতেছি। আমাকে ওরা হুমকি দিয়েছে যে- তুই জামায়াত করিস তুই আজকে দিনের মধ্যে কালাইয়া ছাড়বি। তানা হলে তোকে মেরে ফেলব।মারধরে আহত ফারুকের স্ত্রী বিউটি বেগম (৫৫) বলেন, আমার স্বামী নানা রোগে আক্রান্ত। আমার স্বামীকে ঘর থেকে ডেকে নিয়ে মারধর করে বিএনপি নেতা জসিম পঞ্চায়েত বলেন, আজকে দিনের মধ্যে দেশ ছাড়বি। কালাইয়ায় কোনো জামায়াতের রাজনীতি চলবে না। তোরা যদি দেশ না ছাড়িস তাহলে তোদের খবর আছে। আমরা এই ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। আমরা নিরাপত্তাহীনতায় আছি এখন।সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক কালাইয়া ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি তাসনিম আলম বলেন, দলের সিদ্ধান্ত মোতাবেক আমরা বিভিন্ন দাওয়াতি কার্যক্রমে অংশ গ্রহণ করি। তারা সেখানে প্রতিনিয়ত বাধা দিচ্ছে। আমাদের সাংগঠনিক কাজ করতে দিচ্ছে না বিএনপির কথিত ওই নেতারা। আয়নাবাজে কোনো জামায়াত থাকতে পারবে না। তারা হুমকি দিচ্ছে- যেসব নারীরা জামায়াত করবে তাদেরকে গণধর্ষণ করা হবে। আমরা জীবন ঝুকিতে আছি।অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে সাবেক কালাইয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জসিম পঞ্চায়েত বলেন, ফারুক হাওলাদার আগে আওয়ামী লীগের সাধারণ কর্মী ছিল। তাকে আমি বলেছি এখন বিএনপি করো। তুমি জামায়াত করবা কেন? কিন্তু তিনি আমার কথায় রাজি হয়নি। তিনি জামায়াতের রাজনীতিই করছিল। এটি নিয়ে তার সাথে উচ্চবাচ্য হয়েছিল। তবে তাকে আমি মারিনি।এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, ঘটনা শুনেছি। কিন্তু এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com