1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাউফলে দুই কোটি টাকা হাতিয়ে নিয়ে ব্যবসায়ী উধাও - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

বাউফলে দুই কোটি টাকা হাতিয়ে নিয়ে ব্যবসায়ী উধাও

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৫৫ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::পটুয়াখালীর বাউফলে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নিয়ে শামিম খান নামের এক ব্যবসায়ী উধাও  হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার (২৭ জুলাই) থেকে শামিমের খেোঁজ পেয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগকারিদের মাথায় হাত পড়েছে। শামিম পৌর শহরের বকুলতলা সড়কের নীল খানের ছেলে। জানায় গেছে, পৌরশহরের ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের সামনে আনছার মিয়ার বাসার নীচে স্টল ভাড়া নিয়ে কাপড়ের ব্যবসা করতেন শামিম। এরপর থেকে সরকারি চাকুরিজীবী ও শিক্ষকসহ নানা শ্রেণি পেশার মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ সংগ্রহ শুরু করেন।  সুদের বিনিময়ে ব্যাংকে টাকা জমা না রেখে হালাল পদ্ধতিতে তার প্রতিষ্ঠানে বিনিয়োগের আহবান জানান। শামিমের অভিনব ফাঁদে পা দিয়ে কেউ ১৫ লাখ, কেউ ১০ লাখ আবার অনেকে ৫ লাখ টাকা বিনিয়োগ করেন। শুধু তাই নয় বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে কয়েকজনকে  স্বাক্ষী করে মোটা অংকের ঋণ নেন শামিম। এভাবে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নিয়ে তিনি লাপাত্তা হয়েছে।প্রতারণার শিকার গৃহিনী নাঈমা বলেন, আমার কাছ থেকে নয় লক্ষ টাকা নিয়েছেন শামিম।  আসাদ তালুকদার বলেন, আমার বোন ও ভাগ্নির কাছ থেকে ১৫ লাখ টাকা, প্রভাষক ফাতিমা বেগমের কাছ থেকে ৫ লাখ টাকা, আনসার মিয়ার মেয়ে তমার কাছ থেকে ৫ লাখ টাকা এবং আনসার মিয়ার ছেলে  রিজনকে স্বাক্ষী করে ব্রাক থেকে ছয় লাখ টাকা ঋণ তুলে নেন শামিম।  এক ভুক্তভোগী বলেন, শামিম মাত্র ২০ হাজার টাকা পুঁজি নিয়ে ৫/৬ বছর আগে ব্যবসা শুরু করেন। বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা নিয়ে রাতারাতি বদলে যান তিনি। পাওনা টাকার জন্য চাপ প্রয়োগ করা হলে তিনি গা ঢাকা দেন। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ব্যবসায়ী শামিম খানের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।এ প্রসঙ্গে বাউফল থানার ওসি আক্তারুজ্জামান সরকার বলেন, এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com