1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাউফলে সংবাদ সম্মেলনে মাছের ঘের তৈরিতে বাঁধা ও জমি দখলের চেষ্টার অভিযোগ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

বাউফলে সংবাদ সম্মেলনে মাছের ঘের তৈরিতে বাঁধা ও জমি দখলের চেষ্টার অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৫৮ বার পড়েছেন
বাউফল প্রতিনিধি::পটুয়াখালীর বাউফল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নূরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কের পাশে মাছের ঘের তৈরিতে বাঁধা ও দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মো. লাবু (৬৫) ও মো. জালাল খান (৭০) নামের দুই ব্যক্তি।আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে জমির পাশে সড়কের ওপর আয়োজিত সংবাদ সম্মেলনে  তাঁরা অভিযোগ করেন, স্থানীয় আইয়ুব খানের ছেলে জহিরুল ইসলাম (৩৫) তাঁদের স্বজন হাসিনা বেগমের জমিতে মাছের ঘের তৈরিতে বাঁধা দিচ্ছেন ও দখলের চেষ্টা করছেন।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে,বাউফল মৌজার ১২০ নম্বর খতিয়ানের ৩৫, ৪৯, ৫১, ৩৬, ৪৮ ও ৫০ এই ছয়টি দাগের ৮৮ শতাংশ জমির পৈত্রিক সূত্রে মালিক মোছা. হাসিনা বেগম ও তাঁর ভাতিজা মো. জহিরুল ইসলাম। এর অর্ধেক জমির মালিক হাসিনা বেগম। দীর্ঘ বছর ধরে  দক্ষিণ পাশের অংশ হাসিনা বেগম ও লাগোয়া উত্তর পাশের ৪৪ শতাংশ জমি জহিরুল ভোগ দখল করে আসছিলেন। হাসিনা বেগমের জমির লাগোয়া দক্ষিণ পাশ দিয়ে প্রায় পাঁচ বছর আগে বাউফল পৌরসভা একটি দৃষ্টিনন্দন সড়ক নির্মাণ করে। ওই জমিতে সম্প্রতি মাছের ঘের তৈরি করতে গেলে বিরোধ সৃষ্টি হয়। একই খতিয়ানের ও একই দাগের সমান অংশীদার হাসিনা বেগমের ভাতিজা জহিরুল তাতে বাঁধা দেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com