1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাউফলে সড়ক সংস্কার ভোগান্তি থেকে মুক্তি পেল তিন ইউনিয়ন বাসী - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৩:১০|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

বাউফলে সড়ক সংস্কার ভোগান্তি থেকে মুক্তি পেল তিন ইউনিয়ন বাসী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০১ বার পড়েছেন

বাউফল প্রতিনিধি::পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউনিয়নের বাজারের পশ্চিম পাশের সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। খানাখন্দে ভরা এবং অল্প বৃষ্টিতে বড় বড় গর্তগুলো ছোটখাটো পুকুরের মতো হয়ে সড়কটিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে গত দুই-তিন বছর যাবত সড়কটি দিয়ে চলাচলকারী কনকদিয়া, সূর্যমনি এবং মদনপুরা ইউনিয়নবাসীর দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এটি।এমন বাস্তবতায় ৩ ইউনিয়নবাসীর এমন দুর্ভোগের খবর পৌঁছে যায় বাউফল উন্নয়ন ফোরাম ও বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদের কাছে। কালক্ষেপণ না করে দ্রুততার সাথে জনভোগান্তির বিষয়টি আমলে নিয়ে নিজ খরচে রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন তিনি। এতে ড. মাসুদের প্রতি স্থানীয়রা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আজ ১ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কনকদিয়া বাজারের তিনমাথা ও ইসলামী ব্যাংক সংলগ্ন এই সড়কটিতে সংস্কার কার্যক্রম চলছে। এতে ১০ ট্রলি বালি, ১০ ট্রলি ইটসহ অন্যান্য নির্মাণ সামগ্রী ব্যবহৃত হয়েছে। কাধেকাধ মিলিয়ে কাজ করেছেন কনকদিয়া ইউনিয়ন জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ২০-২৫ জন লোক।স্থানীয় বাসিন্দা রহিমা খাতুন (৩৫) বলেন, এই রাস্তাটা ঠিক কইরা দিছে মাসুদ ভাই। আমরা তার জন্য দোয়া করি। আপনারাও তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তার মনের আশা পূরণ করেন। তাকে যেন এমপি পদে পাস করায়।কনকদিয়ার স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিন (৫৫) বলেন, এই রাস্তাটা দীর্ঘদিন যাবত খারাপ ছিল। বহুত দুর্ঘটনা ঘটছে। স্কুলে যাওয়া মেয়ে ছেলেরা দুর্ঘটনায় আহত হইছে। মাসুদের মাধ্যমে এই রাস্তাটা হইতে আছে। আমি হের প্রতি চিরকৃতজ্ঞ।নিয়মিত রাস্তা ব্যবহারকারী খোদেজা বেগম (৫০) বলেন, রাস্তাটা মাসুদ ভাই করে দিছে। আল্লাহ মাসুদ ভাইরে ভালো রাখুক। হায়াত দারাজ করুক। হে যেই আশা করছে, হেই আশা পূরণ করে আল্লাহ যেন হেরে জয় করে।স্কুলে সন্তান নিয়ে যাওয়ার পথে আসমা বেগম (৩৩) বলেন, এই রাস্তা দিয়ে হাটতে অনেক কষ্ট করছি। এহন পোলাপান লইয়া হাটতে অনেক ভালো লাগে। পোলাপান স্কুলে দিয়ে আসছি। মাসুদ ভাইকে ধন্যবাদ এবং দোয়া করি আমরা।এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাউফল উপজেলার শুরা ও কর্মপরিষদ সদস্য এস ডি আব্দুল্লাহ শিবলী, কনকদিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল করিম ফরিদ, কনকদিয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাহমুদুল হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন কনকদিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা মনিরুজ্জামান, সহ-সভাপতি সগীরুল ইসলাম,আব্দুল করিম, মোঃ রাসেলসহ স্থানীয়রা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com